Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ধর্ণা আন্দোলনে তৃণমূলের সাংসদরা


 

ধর্ণা আন্দোলনে তৃণমূলের সাংসদরা


বিশেষ সংবাদদাতা, নতুন দিল্লি : ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা হয়েছে। এই আওয়াজ তুলে দিল্লিতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সোমবার সংসদে অধিবেশন শুরুর আগেই এই কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের উপর হামলার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান তাঁরা। ধরনা আন্দোলন থেকে গ্রেপ্তারের দাবি তোলেন। এদিনের ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন, লোকসভার সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুনীল মন্ডল সহ অন্যান্যরা। ধর্না আন্দোলন থেকে তার আওয়াজ তোলেন ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে হবে।