Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার, মহিলাদের লম্বা লাইন নজর কাড়ছে


 

দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার, মহিলাদের লম্বা লাইন নজর কাড়ছে


সেখ সামসুদ্দিন, মেমারি : দ্বিতীয় পর্যায়ে আজ সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান। সোমবার মেমারি পুরসভার ১ থেকে ৪ নং ওয়ার্ডের জন্য পথসাথীতে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। সকাল থেকেই লাইন পড়ে যায় বিশাল, সুশৃঙ্খল ভাবে যাতে কাজ চলে সেই জন্য মেমারি থানার পুলিশ প্রশাসনও‌ উপস্থিত রয়েছেন।

 সকাল দশটার সময় প্রথমদিনে দেখা যায় টেবিল সাজাতে চূড়ান্ত ব‍্যস্ততা। পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানান, আজকে এই ভিড় হবে ধারণা রেখেই টেবিলের সংখ্যা বাড়িয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ কোভিড বিধি মেনে। তার জন‍্য মাইকিং প্রচার অনবরত চলছে।