Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্ম দিবস পালিত


 

আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্ম দিবস পালিত


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা বাংলা পক্ষের কালনা শাখার পক্ষ থেকে আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্ম দিবস পালন করা হলো কালনা শহরের লক্ষ্মণপাড়ায়। শহরের বাসিন্দা বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস‍্য মনোজিৎ বন্দ‍্যোপাধ‍্যায় সহ কৃপালাল চৌধুরী , রানা সরকার, রাজা শেখ, কিরণন্ময় মণ্ডল প্রমূখ সদস‍্য ও সহযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। তাঁরা আচার্য্যের মূর্তিতে পুষ্পার্ঘ‍্য নিবেদনের মাধ‍্যমে শ্রদ্ধা জানান।

মনোজিৎ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "প্রফুল্ল চন্দ্র রায় একজন মহান শিক্ষক বা বিজ্ঞানীই শুধু নন, তিনি বাঙালির জাতি চেতনার একজন পথপ্রদর্শক। অর্থনৈতিক স্বাবলম্বী না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না, এটা বুঝেই তিনি বেঙ্গল কেমিক‍্যালের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আজকের বাঙালি বিদ্বেষী দিল্লীর সরকার এই প্রতিষ্ঠানকে বিক্রি করতে চায়, বাংলা পক্ষ কিছুতেই এটা হতে দেবে না। আজকের দিনের এটাই শপথ।"