Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বজ্রপাতে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক প্রদান


 

বজ্রপাতে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক প্রদান


অতনু হাজরা, পূর্ব বর্ধমান : প্রাকৃতিক দুর্ঘটনায় কোনো জীবনহানি হলে তাঁর পরিবারের হাতে দু'লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে অনেক পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের জামালপুরের শম্ভুপুর এলাকার সুকুরমনি সরেন গত ৭ ই আগস্ট মাধবডিহি থানা এলাকায় দিনমজুরের কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান। সুকুরমনির একটি বাচ্চা আছে। স্বামী কিছুদিন আগেই মারা যান। আজ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জামালপুর ব্লক অফিস থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায়। ছিলেন বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য সাহাবুদ্দিন শেখ। চেকটি সুকুরমনির মায়ের হাতে তুলে দেওয়া হয়।চেকটি পাওয়ার ফলে সুকুরমনির অসহায় ছেলেটির ভবিষ্যতে অনেক কাজে লাগবে।


এছাড়াও আজ খন্ডঘোষ ব্লকে বিধায়ক নবীন চন্দ্র বাগ একটি পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক প্রদান করেন। উপস্থিত ছিলেন ব্লক ও পঞ্চায়েত সমিতির অন্যান্যরা। একই রকম ভাবে ভাতাড় ব্লকে একটি পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকার চেক প্রদান করেন ভাতাড় বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

 অন্যদিকে আউসগ্রাম ১ ব্লকে সহ-সভাপতি একটি পরিবারের হাতে দু'লক্ষ টাকার চেক প্রদান করেছেন।


অন্যদিকে আজ দু'লক্ষ টাকার চেক মৃত কালীরাম টুডুর স্ত্রী জ্যোৎস্না টুডুর হাতে তুলে দেন বিধায়ক। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ১ বিডিও আলী মহঃ ওলি উল্লাহ সহ আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, রুনা লায়েক, মৌসুমী মন্ডল, গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জনা মল্লিক সহ অন্যান্যরা