Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান ওয়েভ এর উদ্যোগে পঞ্চবন প্রকল্পের সূচনা


 

বর্ধমান ওয়েভ এর উদ্যোগে পঞ্চবন প্রকল্পের সূচনা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এক অভিনব প্রকল্পের সূচনা হল বর্ধমান ওয়েভের হাত ধরে। ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে'র দিনে। পূর্ব বর্ধমানের রায়নার বেন্দুয়া গ্রামে সূচনা হল পঞ্চবন প্রকল্পের। এই প্রকল্পে গ্রামের পঞ্চাননতলা সন্নিহিত ১৩ বিঘে জমিতে লাগানো শুরু হল ১৩০০ ফলের ও অন্যান্য গাছ। সারা বছর ধরে এই গাছগুলির রক্ষণাবেক্ষণ করবেন চারজন গ্রামবাসী। এছাড়াও গ্রামবাসীদের জন্য ক্রেতা সুরক্ষা কী তা জানাতে একটি আলোচনার ব্যবস্থাও ছিল। আজ ছিল পঞ্চবন প্রকল্পের উদ্বোধন। উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া। 


উপস্থিত ছিলেন রায়না ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহান্ত; বিডিও লোকনাথ সরকার, সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াবতী বাগ, উপপ্রধান সনৎ দে প্রমুখ। আলোচনায় অংশ নেন বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী, গাছ মাষ্টার অরূপ চৌধুরী, জেলা ক্রেতা সুরক্ষা ও কল্যাণ কেন্দ্রের সভাপতি জিতেন্দ্রনাথ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। ছোটরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।

বর্ধমান ওয়েভের সম্পাদক অনির্বাণ হাজরা জানান, বছরভর তারা নানা ধরণের কর্মসূচি পালন করেন। আজকের প্রকল্পে গ্রামবাসীদের অকুন্ঠ সহযোগিতা পেয়েছেন তাঁরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমীর সাঁই। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন অখিল বাগ ও কৃষকসেতু পত্রিকার সম্পাদক কৃষ্ণ সাহা।