Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাথমিক শিক্ষকদের ইসিসিএস এর প্রথম বার্ষিক সম্মেলন


 

প্রাথমিক শিক্ষকদের ইসিসিএস এর প্রথম বার্ষিক সম্মেলন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর সার্কেলের প্রাথমিক শিক্ষকরা গত ২০২০ সালে সমবায় আইন মেনে গড়ে তুলেছিলেন একটি সমবায়। আজ সেই সমবায়ের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জামালপুর সার্কেল অফিসের মিটিং হলে। মূলত এই সার্কেলের প্রায় সমস্ত প্রাথমিক শিক্ষক এবং এস আই অফিসের স্টাফেরা এই সমবায়ের সদস্য। আজকের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জামালপুরের দুটি চক্রের এস আই রাজেন্দ্র প্রসাদ মাঝি ও অনিন্দিতা সাহা। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ব্লকের সমবায় অফিসার সৌরভ রুদ্র, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার, লোন ম্যানেজার শংকর দে সহ অন্যান্যরা। 


প্রথমেই সমবায়ের গত বছরের বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। কি কি কাজ হয়েছে বিগত বছরে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এবছরে কাজ কর্ম পরিচালনার জন্য একটি ১০ জনের কমিটি তৈরি করা হয়। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক পিন্টু সিংহ। যে কমিটি আজ গঠন করা হলো তার মধ্যে আছেন আব্দুর রহমান, পিন্টু সিংহ, পার্থ সারথি ঘোষ, রজত বিশ্বাস, সৌমেন রুইদাস, সঞ্জীব মুদি, জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। 


রহমান সাহেব জানান সমবায়ের মাধ্যমে অনেক সামাজিক কাজই করা যায়। শিক্ষক শিক্ষিকারা খুব দ্রুত লোন পান এছাড়াও এই সমবায়ের মাধ্যমে নানান সামাজিক কাজও করা যায়। তিনি জানান এই সমবায়ের বয়স মাত্র এক বছর।আগামীতে অনেক সামাজিক কাজ করার ইচ্ছা তাঁদের রয়েছে। অংশগ্রহণকারীদের জন্য গিফট হিসাবে একটি ব্যাগ ও টিফিনের ব্যবস্থা করা হয়।