Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রবল বর্ষণে থমকে জনজীবন, দুর্ভোগে মানুষজন


 

প্রবল বর্ষণে থমকে জনজীবন, দুর্ভোগে মানুষজন


কাজল মিত্র, আসানসোল : শুক্রবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির ফলে জলমগ্ন আসানসোল রেলপার অঞ্চল। থমকে গিয়েছে জনজীবন। সেই রকমই দেখা গেল আসানসোল উত্তর বিধানসভার রেলপার অঞ্চলে। অনেকেরই বাড়িতে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। প্রতিবছরই এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে দেখা যায় এলাকার মানুষকে। তবে অনেকবার আসানসোল পৌরনিগমে জানিয়েও কোনো সুরাহা হয়নি। স্থানীয় মানুষের অভিযোগ প্রতিবার জলমগ্ন এলাকা এসে দেখে যায় শেষমেশ কিছুই হয়না। স্থানীয়দের দাবি অবিলম্বে এই সমস্যা সমাধান করুক আসানসোল পৌরনিগম।



 পাশাপাশি আসানসোল রেলপার যাওয়ার পথে রেল টানেল জলমগ্ন হওয়ার কারণে অনেক মানুষের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে দেখা যায়। অন্যদিকে কুলটির নিয়ামতপুর প্রিয়া কলোনি অতি বৃষ্টির কারণে জলমগ্ন। অনেকেরই বাড়িতে ঢুকেছে জল। রাস্তায় এক কোমর জল হওয়ার কারণে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।