Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষের পাশে শিক্ষক সংগঠন



 

অসহায় মানুষের পাশে শিক্ষক সংগঠন


অতনু হাজরা, হাটগোবিন্দপুর : আবারও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।সংগঠনের পূর্ব বর্ধমান জেলা শাখা আজ বর্ধমান ১ ব্লকের হাটগোবিন্দপুর বাজারের কাছে ১৫০ জন অসহায় দুঃস্থ মানুষের হাতে আলু, চিনি, তেল, মুড়ি, সোয়াবিন, সাবান, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। নেতৃত্বে ছিলেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন দাস। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। বিধায়ক শিক্ষক সংগঠনের এই কাজের ভূয়সী প্রশংসা করেন। তপনবাবু জানান, এই করোনা অতিমারিতে অনেক মানুষেরই কাজ নেই। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলো এই সময়ে যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ।তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী সবসময়ই বলছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এছাড়াও তিনি বলেন, শিক্ষকদেরও কিছু সামাজিক দায়িত্ত্ব আছে এই অতিমারীর সময়ে। এই কাজে যাঁরা সাহায্য করেছেন সেই সকল শিক্ষকদের তিনি ধন্যবাদ জানান।