Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাকৃতিক দুর্যোগে মৃত চারটি পরিবারকে রাজ্য সরকারের আর্থিক সহায়তা


 

প্রাকৃতিক দুর্যোগে মৃত চারটি পরিবারকে রাজ্য সরকারের আর্থিক সহায়তা


কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : প্রাকৃতিক দূর্যোগে মৃত চার পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রবিবার পশ্চিম বর্ধমান জেলার, জেলাশাসক দপ্তরে আর্থিক সহায়তা প্রদান করেন মন্ত্রী। প্রাকৃতিক দূর্যোগে মৃত্যু হওয়া চার পরিবারের সদস্যদের হাতে দু"লক্ষ টাকার চেক প্রদান করা হয়। 



ঘটনার কুড়ি দিনের মধ্যেই এই সকল পরিবারের হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রদান করলেন মন্ত্রী। রবিবার জেলাশাসক দপ্তরে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় ঠাকুর সহ সরকারি আধিকারিকরা। 


রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যে প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু হলে রাজ্য সরকারের পক্ষ থেকে দু"লক্ষ্য টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। তবে সব থেকে বড়ো ব্যাপার হলো কুড়ি দিনের মধ্যে এই চারটি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে। যে সমস্ত পরিবারে এই ধরনের দুর্ঘটনা ঘটে মূলত সেই পরিবারের রোজগেরে মানুষ চলে গেলে তাদের পাশে অল্প হলেও এই সরকার দাঁড়ায়।তবে এই ধরনের মৃত্যু কামনা আমরা করিনা। কিন্তু সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।