Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মানুষের দুয়ারে পুলিশ কর্তারা, শুরু পাড়ায় পাড়ায় সমাধান


 

মানুষের দুয়ারে পুলিশ কর্তারা, শুরু পাড়ায় পাড়ায় সমাধান


রাধামাধব মণ্ডল, আউসগ্রাম : পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত অমরপুরের কালিকাপুর রাজবাড়ির সামনে হরিমন্দিরের চাতালে বসে পুলিশের পাড়ায় পাড়ায় সমাধানের আসর। সেই পাড়ায় পাড়ায় সমাধানের আসরে উপস্থিত ছিলেন আউশগ্রাম থানার আইসি উত্তম মণ্ডল, ছোড়া থানার ওসি রণজিৎ মুখোপাধ্যায় এবং পূর্ব বর্ধমানের ডেপুটি পুলিশ সুপার (ডিআইবি) বীরেন্দ্র পাঠক। শনিবার পাড়ায় পাড়ায় সমাধানের আলোচনা হয় অমরপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। গ্রামের সাধারণ মানুষ দলবেঁধে নানা বিষয় নিয়ে পুলিশ কর্তাদের কাছে আসেন। এলাকার মানুষ সরকারের এই প্রকল্পে খুব খুশি। কেউ রেশন কার্ড হারিয়েছেন, তো কেউ ভোটার কার্ড হারিয়েছেন। মূলত এসব নানা বিষয় নিয়েই শনিবার সকাল থেকে আসেন পুলিশের কাছে। সাধারণ মানুষ পুলিশ কর্তাদের নিজের পাড়ায় পেয়ে বেশ খুশি। পূর্ব বর্ধমান জেলা পুলিশের আউশগ্রাম থানার পক্ষ থেকে এই সমস্ত অসুবিধার কথাই শোনা হয় এদিন কালিকাপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অনুব্রত মণ্ডলের জাড়ি করা প্রকল্প এদিন শুরু হল পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকায়। 

পুলিশের কর্তারা জানান, এবার থেকে মাঝে মাঝেই এরকম ভাবে পুলিশ অফিসাররা যাবেন মানুষের কাছে। শুনবেন গ্রামের প্রত্যন্ত পাড়ায় গিয়ে মানুষের অভিযোগ। ফলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমবে। নানা রকম অপ্রীতিকর ঘটনার সংখ্যাও কমবে। এদিন এই পাড়ায় সমাধানের আসর থেকেই নানা মানুষের অসুবিধার সমাধানের চেষ্টা করা হয়। নেওয়া হয় সরাসরি অভিযোগ। ফলে সরকারের এমন পদক্ষেপে বেশ খুশি এলাকার মানুষ। ছোড়া পুলিশ ফাঁড়ির আইসি রণজিৎ মুখোপাধ্যায় জানান, এরকম পাড়ায় পাড়ায় সমাধানের ক্যাম্প আরও হবে। শোনা হবে মানুষের কাছে গিয়ে নানা অভিযোগের কথা।