Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ


 

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ


কাজল মিত্র, সালানপুর : পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ আন্দোলন পশ্চিম বর্ধমান জেলার সালানপুরে। রবিবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকাল থেকে স্থানীয় রুপনারায়ণপুর ডাবরমোড়ে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ দিন সমাবেশে দুটি গরুর গাড়িতে করে গ্যাসের সিলিন্ডার নিয়ে এবং মোটর বাইক গুলি হেঁটে নিয়ে আসা হয়। এই বিক্ষোভ সমাবেশ বিকেল পর্যন্ত চলে। সভার প্রধান বক্তা হিসেবে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত জিনিসের দাম এক তরফা ভাবে বাড়িয়ে চলেছে। অন্যদিকে সেই দাম কে ঊর্ধ্বমুখী করতে পেট্রোপণ্যের দাম এতটাই বাড়িয়েছেন যে সাধারণ এবং মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে সারাদেশে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন। রাজ্যজুড়ে গতকাল থেকে সর্বত্রই করোনা বিধি মেনে বিভিন্ন ব্লক থেকে শহরে প্রতিবাদ সভা, মিছিল ও বিক্ষোভ-সমাবেশ চলছে। সেইমত আমাদের সালানপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকেও প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। 


এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিজয় সিং (ভোলা) বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে দেশে ৪৫০ টাকায় গ্যাস পাওয়া যেত।৬০ থেকে ৭০ টাকার মধ্যে ছিল জ্বালানি তেলের দাম। কিন্তু আজ মোদির নেতৃত্বে পেট্রলের দাম সেঞ্চুরি করেছে। একই সঙ্গে সরষের তেলের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। এ নিয়ে তাদের কোনো হেলদোল নেই। ভোটের আগে তারা যত মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটা তারা রাখতে পারেননি বরং একের পর এক কারখানা বন্ধ করেছেন। চোখের সামনে আমরা দেখলাম আমাদের হিন্দুস্তান কেবলস, বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে গেল। 


এদিনের প্রতিবাদ আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোপাল মিশ্র, তৃণমূল নেতা মনোজ তিওয়ারি, রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায়, পঞ্চায়েত সদস্য সুলেখা দাস, হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সাধারণ সম্পাদক সুভাষ মহাজন, মিঠুন মন্ডল সহ অনেকে।