Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রথযাত্রা উদযাপনের সঙ্গে দুঃস্থ মহিলাদের শাড়ি ও মাস্ক প্রদান, ভোগ বিতরণ


 

রথযাত্রা উদযাপনের সঙ্গে দুঃস্থ মহিলাদের শাড়ি ও মাস্ক প্রদান, ভোগ বিতরণ


সেখ সামসুদ্দিন, মেমারি : রথযাত্রা উদযাপনের পাশাপাশি সামাজিক কর্মসূচি বাস্তবায়ন হলো মেমারি থানার গৌরীপুর শ্রী শ্রী গোপাল জিউ আশ্রমে। এখানে রথযাত্রার শুভ সূচনা করেন সিঙ্গারকোন রামকৃষ্ণ মিশন আশ্রমের শ্রীশ্রী মুক্তানন্দজী মহারাজ। সোমবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমো ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম কৈবর্ত, আশ্রম পরিচালন কমিটির সভাপতি অসিত দাস সহ রঞ্জিত দাস, সুজিত দাস, জয়দেব গোসাই এবং গোপাল জিউ আশ্রমের ভক্তবৃন্দ। এদিনের অনুষ্ঠানে এলাকার ২৬ জন দুঃস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। 


এছাড়াও ২০০ জনকে মাস্ক দেওয়া হয় এবং প্রায় হাজার দুয়েক ভক্ত প্রসাদ ভোগ গ্রহণ করেন। কোভিড বিধি মেনে আশ্রম চত্বরের মধ‍্যেই রথের চাকা গড়িয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করা হয়। উল্লেখ্য এখানে রথে ঘোরেন গোপালজী, সঙ্গে থাকেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। এখানে রথ আশ্রম থেকে শুরু করে মাসীর বাড়ি গিয়ে আশ্রমেই ফিরে আসে। উল্টো রথে একই রীতি মেনে রথ চালানো হবে। আশ্রমের পরিচালন কমিটির সদস‍্যরা জানান, কোনো সহৃদয় ভক্ত বা ভক্তবৃন্দ সহায়তার হাত বাড়ালে আশ্রমটি প্রাচীর দিয়ে ঘিরতে পারেন ও প্রবেশ পথটিও ঢালাই করার চেষ্টা নেওয়া হবে বলে জানান সভাপতি অসিত দাস।


তিনি আরও জানান ভবিষ্যতে বাচ্চাদের কোচিং, স্বাস্থ‍্য পরীক্ষা শিবির ও কম্পিউটার প্রশিক্ষণ ব‍্যবস্থা চালু করার প্রচেষ্টায় আছেন।