Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২২ জুলাই উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, কখন কিভাবে জানা যাবে


 

২২ জুলাই উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, কখন কিভাবে জানা যাবে


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগামী ২২ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ মহুয়া দাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২২ জুলাই বিকেল তিনটের সময় সংসদের বিদ্যাসাগর ভবনের সাত তলায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক সম্মেলনে ২০২১ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ওইদিনই বিকেল চারটের পর থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের ফল জানতে পারবে। wbresults.nic.in এই সাইটের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে।

www.results.shiksha এই মোবাইল অ্যাপ ডাউনলোড করে পরীক্ষার ফল জানা যাবে। 

www.exametic.com এখানে রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর দিয়ে আগে থেকে রেজিস্টার করে রাখলে রেজাল্ট জানিয়ে এস এম এস আসবে।

এছাড়া WB12 space<Registration number>to56070 নম্বরে sms পাঠালে অথবা WB12 space<Registration number>to5676750 নম্বরে sms পাঠালে অথবা WB12 space<Registration number>to56263 নম্বরে sms পাঠালে ফলাফল জানা যাবে।

এছাড়াও abpananda.abplive.in 

অথবা

www.news18bangla.com 

অথবা 

www.indiaresults.com 

অথবা

www.tecgnoindiagroup.com 

অথবা 

abpeducation.com এই সাইটগুলোর মাধ্যমেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিতরণ কেন্দ্র থেকে ২৩ জুলাই সকাল এগারোটা থেকে বিভিন্ন স্কুলগুলোর প্রতিনিধির হাতে মার্কশিট দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ মহুয়া দাস।