Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কর্মসংস্থানের দাবিতে যুবশ্রী সংগঠনের ডেপুটেশন



কর্মসংস্থানের দাবিতে যুবশ্রী সংগঠনের ডেপুটেশন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কর্মসংস্থানের দাবিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন যুবশ্রী সংগঠন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে যুবশ্রী প্রকল্প থেকে কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসক দপ্তরে দাবি পত্র পেশ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে এম্প্লয়মেন্ট ব্যাঙ্ক গঠন করে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করেন এবং মাসিক ১৫০০ টাকা উৎসাহ ভাতা প্রদান সহ প্রকল্প থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ ৭ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই প্রকল্প থেকে প্রায় কারোরই কর্মসংস্থান হয়নি। তাই কর্মসংস্থানের দাবীতে রাজ্যজুড়ে যুবশ্রী আন্দোলন গড়ে উঠেছে। বেকার যুব সমাজ বর্তমান করোনা মহামারীতে অসহায় ভাবে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের আশায় পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে জেলা সংগঠনের পক্ষ থেকে মীরা মন্ডল, অনিমেষ রায়, স্বপন মুন্সি সহ এক প্রতিনিধি দল দাবিপত্র দাখিল করেন।