Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জলমগ্ন এলাকাবাসীর পাশে যুব তৃণমূল


 

জলমগ্ন এলাকাবাসীর পাশে যুব তৃণমূল


পল্লব দাস, বর্ধমান : কয়েক ঘন্টার বৃষ্টিতে বাঁকা নদীর জলে প্লাবিত হলো শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। সোমবার সন্ধ্যা থেকে ৪ ঘন্টার বৃষ্টিতে সদরঘাট রবীন্দ্র পল্লী হাই ড্রেন দিয়ে বাঁকা নদের জল ঢুকে পড়ে। মুহুর্তে এলাকার বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে যায়। এলাকায় জল ঢোকার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার এর নেতৃত্বে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ায়। 


যে ড্রেন দিয়ে বাঁকা নদ থেকে এলাকায় জল ঢুকছিল সেখানে কর্কেট টিন ও বালির  বস্তা দিয়ে জল ঢোকার পথ বন্ধ করে দেয়। যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার বলেন উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন দ্রুত ওই হাই ড্রেনে একটি লক গেট করা হবে যাতে এলাকা জলমগ্ন না হয়ে পড়ে।