Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৩ দিন পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ


 

৩ দিন পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ


কাজল মিত্র, বার্ণপুর : পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরের ওয়াগন কলোনিতে ৩ দিন ধরে জল ও বিদ্যুৎ নেই। প্রতিবাদে বার্ণপুরের বার্ণ স্ট্যান্ডার্ড কারখানার সামনে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এদিন এলাকার কাউন্সিলার মিলন মন্ডল ও তৃণমূল নেতা উৎপল সেনের নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়। জানা গেছে, বহু বছর আগে বার্ণ স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যায়।তবে বার্ণপুর ওয়াগন কলোনি এলাকায় বহু মানুষ বসবাস করেন। কিন্তু গত ৩ দিন ধরে ওয়াগন কলোনি এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নেই। এরফলে এলাকার মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। 

তাই এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে বার্ণ স্ট্যান্ডার্ড কারখানার সামনে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভের মাধ্যমে এলাকাবাসীর দাবি অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করতে হবে। এলাকার মানুষরা বলেন, এই এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পলও পানীয় জলের সম্যসা সমাধানের আশ্বাস দিয়েছিলেন কিন্তু কোনো সুরাহা হয়নি।