Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে বৈঠক

 



উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে বৈঠক


সেখ সামসুদ্দিন, মেমারি : উন্নয়নমূলক কাজের পর্যালোচনা ও কাজে গতি বাড়াতে বৈঠকে বসলো ব্লক প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক কার্যালয়ে আজ বৈঠক হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বিডিও আলি মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, ব্লক আধিকারিক শুভেন্দু সাঁই সহ বিভাগীয় আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম এবং অন‍্যান‍্য কর্মাধ‍্যক্ষ, দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আধিকারিকবৃন্দ। 


জানা যায়,  এটি রুটিন মাফিক মাসিক মিটিং এবং ব্লকের একশো দিনের কাজ, বাংলা আবাস যোজনা, ফিফটিনথ এফসি, কৃষি, রেশন সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নমুখি কাজ বিষয়ক আলোচনা হয়। বিধায়ক বিশেষ নজর দিতে বলেন, একশো দিনের কাজ সহ ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবর্ষের বাংলা আবাস যোজনার যে সকল গৃহ সম্পূর্ণ হয়নি তা তদারকির মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পূর্ণ করতে।