Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহরের দুর্গত এলাকার মানুষের পাশে যুব তৃণমূল নেতৃত্ব


 

শহরের দুর্গত এলাকার মানুষের পাশে যুব তৃণমূল নেতৃত্ব


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কয়েক দিনের দফায় দফায় বৃষ্টির জলে শহর বর্ধমানের বহু মানুষ দুর্ভোগে। অবিরাম বর্ষণে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অনেকের ঘরের ভিতরে জল থৈ থৈ করছে। একদিকে বর্ষা ও নিম্নচাপের বৃষ্টি, অন্যদিকে ক্যানেল বাঁধ উপচে এবং বাঁকা নদের জল হাইড্রেন দিয়ে এলাকায় ঢুকেছে।



 যারফলেই মানুষের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে বর্ধমান শহরের ১১, ১২, ১৬, ১৭, ১৯, ২১ ও ২৫ নম্বর ওয়ার্ডে বহু মানুষ জলমগ্ন হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছেন।



আজ শহরের ১১, ১২, ১৭, ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জলমগ্ন ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ত্রিপল ও খাবারের ব্যাবস্থা করেন। উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভায়ু সাহা, শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।