Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

থানার পক্ষ থেকে করোনা সচেতনতার বার্তা ও মাস্ক বিলি


 

থানার পক্ষ থেকে করোনা সচেতনতার বার্তা ও মাস্ক বিলি


অতনু হাজরা, জামালপুর : করোনা সংক্রমণের জন্য আরোপ করা হয়েছে সরকারি বিধিনিষেধ। করোনার দ্বিতীয় ঢেউ সামলালেও আসতে চলেছে তৃতীয় ঢেউ। এই মুহূর্তে সংক্রমণ কিছুটা কমে যেতেই মানুষের মধ্যে দেখা দিচ্ছে গাছাড়া মনোভাব। আর কেউই সেভাবে মুখে মাস্ক দিচ্ছে না। তাই পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর থানার উদ্যোগে চলছে মানুষকে সচেতন করার জন্য প্রচার। পুরো ব্লক জুড়ে চলছে মাইকিং। মানুষ যাতে মাস্ক ব্যবহার করেন ও দুরত্ববিধি মেনে চলেন। আজ কালারাঘাটে হরেকৃষ্ণ কোঙার সেতুর টোল ট্যাক্সের কাছে জামালপুর থানার পক্ষ থেকে পথ চলতি মানুষকে মাইকিং করে সচেতন করা হয়। তার সাথে সাথে মাস্ক না পড়ে বাইরে বেরোনো মানুষদের মাস্ক পরিয়ে দেওয়া হয় ও তাদের মাস্ক পরে বাইরে বেরোনোর কথা বলা হয়। 


পুলিশের পক্ষ থেকে যখন এই কর্মসূচি পালন করা হচ্ছিল তখন সেখানে পৌঁছান পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনিও পুলিশের সাথে সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে প্রয়াসী হয়ে মাস্ক না পড়া মানুষদের মাস্ক পরিয়ে দেন। পুলিশ প্রশাসন তাঁদের ভূমিকা পালন করে গেলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না।আর সেই কারণেই বারে বারে ফিরে আসছে করোনা। মানুষ সচেতন না হলে করোনাকে নির্মূল করা হয়তো সম্ভব নয়।