Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ


 

গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ



কাজল মিত্র, সালানপুর : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার সামডি পাহাড় গোড়া ক্যাম্প এর অধীনে থাকা সামডি খোলা মুখ খনি থেকে কয়লা উত্তোলন করে বড় বড় ডাম্পারের সাহায্যে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আর সেই প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সামডি গ্রামবাসী। তাদের পক্ষ থেকে জানানো হয় বহুদিন ধরে ইসিএল কর্তৃপক্ষ গ্রামবাসীদের যে প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই সব প্রতিশ্রুতির একটাও পূরণ করা হয়নি। ২০০৯ সালে সামডি মুচি পাড়ায় যখন ধস হয়েছিল সেইসময় ইসিএল এর পক্ষ থেকে ওই স্থানে ধসের কবলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ইসিএল এর কোয়াটারে বসবাস করার জায়গা দিয়েছিল কিন্তু সেই কোয়াটার গুলো একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তখন থেকে সেগুলি সংস্কার করে দেওয়ার কথা জানালেও এখনো সেগুলি সংস্কার করা হয়নি। বর্ষার আগেই ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছিলেন কোয়াটারগুলি মেরামত করা হবে কিন্তু এখনো পর্যন্ত সেই সব ভগ্ন কোয়াটারগুলি মেরামত করার কোন চিন্তা ভাবনা করছেনা। যার ফলে ওই সব কোয়াটার গুলিতে বসবাসকারী মানুষ জন আতঙ্কের মধ্যে রয়েছে, কারন যেকোন সময় ছাদ এর চাঁচল কিংবা দেওয়াল খসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া এই রাস্তার মধ্যে দিয়ে ওভার লোডিং কয়লা বোঝাই ডাম্পার যাওয়ার ফলে রাস্তার অবস্থা বেহাল। যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যার কারনে ওভার লোডিং কয়লা বোঝাই ডাম্পার বন্ধ করতে হবে। নির্দিষ্ট পরিমানে কয়লা বোঝাই করে যেতে হবে। এছাড়াও রাস্তা মেরামত করতে হবে এইসকল বিভিন্ন দাবী দাওয়া নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি।


এদিন ইসিল কর্তৃপক্ষের আশ্বাসের পর তাদের বিক্ষোভ উঠে যায়। এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন স্বপন উকিল, গৌরাঙ্গ তেওয়ারী, অচিন্ত রায় সহ বহু গ্রামবাসী।