Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


 

কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি কলেজের উদ‍্যোগে আজ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। কোভিড পরিস্থিতিতে অরণ‍্য সপ্তাহ পালন না করতে পারলেও বৃক্ষরোপণ করার উদ‍্যোগ নেন কলেজ কর্তৃপক্ষ। আজ বৃক্ষরোপণ করে সূচনা করেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। 


উপস্থিত ছিলেন কলেজের অধ‍্যক্ষ ডঃ দেবাশিষ চক্রবর্তী সহ অন‍্যান‍্য অধ‍্যাপক, কলেজ স্টাফ সহ কয়েকজন প্রাক্তন ছাত্র। অধ‍্যক্ষ জানান, আজ বিধায়কের মাধ্যমে সূচনা করা হল, মোট পঞ্চাশটি গাছ লাগানো হবে।


 বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, গাছ লাগানো যে কোনো সময় হতে পারে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে ও বিশেষ করে আমাদের অক্সিজেন জোগাতে সহায়ক হবে।