Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বেচ্ছায় রক্তদান শিবির


 

স্বেচ্ছায় রক্তদান শিবির 


অতনু হাজরা, আঝাপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আঝাপুরের আদমপুরে আদমপুর বিদ্যুৎ সংঘের পক্ষ থেকে আদমপুর প্রাইমারি স্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই রক্তদান শিবিরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সমাজসেবী শুভ্রনীল চৌধুরী।


 আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় একটা উৎসবের আমেজ দেখা যায়। ক্লাবের সভাপতি অরূপ বিশ্বাস ও সম্পাদক সুপ্রিয় লাহা জানান, রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা হলেন ক্লাবেরই সদস্য দেবব্রত মন্ডল। আজ মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। এই করোনা সঙ্কটকালে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য বিদ্যুৎ সংঘ-কে আন্তরিক ধন্যবাদ জানান বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি।