Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার জঙ্গলমহল



 পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার জঙ্গলমহল

রাধামাধব মণ্ডল, আউসগ্রাম : রবিবার সকাল থেকেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি আউসগ্রামের জঙ্গলমহলেও বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়। আউসগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আন্দোলনের দ্বিতীয় দিনেও উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নং ব্লক এর অমরারগড়ের সরকারি কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃনমূলের ব্লক থেকে বুথ স্তরের নেতা কর্মীরা। সব নেতার গলায় একসুর দেশে বিজেপি ক্ষমতায় আসীন হয়ে সাধারন মানুষের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে। আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে নিশ্চিহ্ন করে দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশের মানুষ। এমনটাই দাবী তৃণমূলের নেতাকর্মীদের। 


রবিবার আউসগ্রামে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে বসেন বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউসগ্রাম ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী, মাধ্যমিক শিক্ষা সেলের সঞ্জয় রাজা, জেলা পরিষদের সদস্যা কাকলি রাজা, রামনগর অঞ্চল তৃণমূলের সভাপতি আসগর শেখ, অমরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি গোলাম মোল্লা সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতারা। 


পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দু'দিনের অবস্থান বিক্ষোভের শেষ দিনের সময় ছিল সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। তৃনমূলের ব্লক কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন ও ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষরা বলেন, দিদির নির্দেশে এই আন্দোলন শুরু হলো। আমাদের লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন। দিদিকেই প্রধানমন্ত্রী হিসেবে চায় আমাদের দল। এবার ধারাবাহিক লড়াই শুরু হল বিজেপির বিরুদ্ধে। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন কয়েকজন এপ্রজন্মের তরুণ নেতাও। অর্ঘ্য বিশ্বাস, দেবদাস সরকার, সুমন ঘোষ, দিবেন্দু পাত্র, অর্ক চ্যাটার্জী, চিন্ময় ঘোষ, রামপ্রসাদ বাউড়ি, সেখ খোকন এবং রাজদীপ ভট্টাচার্য।