Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পোস্ট কোভিড পরিষেবায় আকাশ এর স্বাস্থ্য শিবির


 

পোস্ট কোভিড পরিষেবায় আকাশ এর স্বাস্থ্য শিবির


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'আকাশ'।তারা বলে সবার জন্য আকাশ। আকাশ পরিবার।মূলত সমাজ ও পরিবেশের উপর এরা কাজ করে থাকে। জামালপুর ও তার সংলগ্ন এলাকার কিছু কলেজ পড়ুয়া ছেলেমেয়ে অয়ন, অর্ধেন্দু, রবিয়াল, সৌরভ, জাহাঙ্গীর, ঋত্বিক, পৌলমী, মন্দিরা, সাগরিকা, পিয়ালী, মৌসুমী যাদের প্রত্যেকের বয়স ২২-২৭ বছর। নিজেদের সপে দিয়েছে মানব সেবায়। করোনা পরিস্থিতিতে তৈরি করেছে অক্সিজেন পার্লার‌। পিপিই কিট পরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে কোভিড রুগীর বাড়িতে।



 তাদের উদ্যোগে আজ জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি লজে পোস্ট কোভিড রুগী ও সাধারণ মানুষের জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান শহরের চিকিৎসকদের দুটি সংগঠন ডব্লিউইবিপিজিডিএ ও ডব্লিউইবিটিএমসিটিএমসি। এই দুটি সংগঠনের সদস্য চিকিৎসকরা এদিনের স্বাস্থ্য শিবিরে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। 


এই আকাশ পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি অয়ন চক্রবর্তী জানান আজ প্রায় ১০০-১১০ জন মত মানুষ এই পরিষেবা নিয়েছেন। চিকিৎসকরা শুধু দেখেই ছেড়ে দেননি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়েছে। এবং এই ক্যাম্প থেকে রক্ত পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থাও বিনামূল্যে করা হবে। তাঁদের এদিনের ক্যাম্পে সহযোগিতা করেছে পাল্লা পল্লিমঙ্গল সমিতি। গ্রামের অনেক অসহায় মানুষই আজ এই পরিষেবা গ্রহণ করেছেন এবং প্রত্যেকেই আকাশের সুনাম করছেন। আকাশ পরিবারের এই কাজের প্রশংসা করছে জামালপুরের মানুষ।