Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে শিক্ষক কর্মসূচিতে ব্যাপক সাড়া


 

দুয়ারে শিক্ষক কর্মসূচিতে ব্যাপক সাড়া


অতনু হাজরা, গলসি : পূর্ব বর্ধমানের গলসির ২ নং ব্লকের কুরকুরা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে দুয়ারে শিক্ষক কর্মসূচি পালন করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখার্জী, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল, ব্লক সভাপতি সুজন মন্ডল, যুব সভাপতি পার্থ মন্ডল, জেলা সংগঠনের সভাপতি তপন দাস, শুভাশীষ ভট্টাচার্য, দেবদ্বীপ ভট্টাচার্য, আলী হোসেন মিদ্যা, মহিম রায় সহ শিক্ষক নেতারা। 


 প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখা এই কোভিড পরিস্থিতিতে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দায়িত্ব নিয়ে এই কর্মসূচি পালন করছেন সংগঠনের জেলা সভাপতি তপন দাস। 


আজকের এই অনুষ্ঠানে ওই এলাকার ২০০ জন অসহায় মানুষের হাতে আলু, সর্ষের তেল, পেঁয়াজ, মুসুরডাল, সোয়াবিন, চিনি, সাবান, মাস্ক সহ আরো নানা প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। শিক্ষক সংগঠনের এই ভূমিকার প্রশংসা করেন রাজ্য সভাপতি সহ উপস্থিত বিধায়কেরা।