Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধানসভায় নজীরবিহীন ঘটনা, বিজেপি'র বিক্ষোভে বিঘ্নিত রাজ্যপালের ভাষন


 

বিধানসভায় নজীরবিহীন ঘটনা, বিজেপি'র বিক্ষোভে বিঘ্নিত রাজ্যপালের ভাষন



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দু'মাস পর আজ দুপুর দুটোয় পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন বসে । বিগত দিনের রীতি অনুসারে রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয় সভার কাজ। শুক্রবার দুপুর একটা পঞ্চাশ নাগাদ রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভায় আসেন। বিধানসভায় প্রবেশ করার আগেই তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রথা অনুযায়ী, রাজ্যপালের উদ্বোধনী ভাষণ দিয়ে বিধানসভার কার্যপদ্ধতির সূচনা হয়। ঠিক বেলা দুটোয় রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভায় ভাষণ দিতে শুরু করেন। তিনি ভাষণ শুরুর পরপরই বিজেপি  বিধায়করা ওয়েলে নেমে ব্যাপক বিক্ষোভ শুরু করে দেন। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের ছবি নিয়ে চলে বিক্ষোভ। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

বিজেপি বিধায়কদের হইহট্টগোলে মাঝপথেই থমকে গেল রাজ্যপালের ভাষণ। মাত্র ৪ মিনিটের মধ্যেই বাজেট ভাষণ শেষ করে বিশৃঙ্খলা এড়িয়ে রাজ্যপাল বিধানসভা থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন এই ঘটনার জেরে বাজেট অধিবেশনের শুরুতেই ধাক্কা খেল গোটা কার্যপদ্ধতি। অবশ্য পালটা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও।