Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাস্তায় জেসিবি ইঞ্জিনের তেল পড়ে বিপত্তি


 

রাস্তায় জেসিবি ইঞ্জিনের তেল পড়ে বিপত্তি


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জেসিবি গাড়ির ইঞ্জিনের তেল লিক হয়ে বিপত্তি। ঘটনাটি ঘটে আসানসোলের বার্নপুর ইসকো গেটের সামনে। শনিবার সন্ধ্যা নাগাদ একটি জেসিবি গাড়ি যাচ্ছিল, হঠাৎ সেই গাড়ির ইঞ্জিন থেকে তেল লিক হয়ে রাস্তায় পড়ে পিচ্ছিল হয়ে যায়।


 যার ফলে রাস্তায় চলাচলকারী যানবাহনের পাশাপাশি বেশ কিছু বাইক ওই তেলের উপর দিয়ে যেতে গিয়ে পিচ্ছিলে পড়ে। আহত হয় বাইকের চালক থেকে সওয়ারি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রাস্তার একদিক বন্ধ রেখে রাস্তায় পড়ে থাকা তেলের উপর বালি চাপা দেওয়ার কাজ শুরু করে।