Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাস্তার অবস্থা বেহাল, পিকআপ ভ্যানের ধাক্কায় আহত তিন শিশু, উত্তেজিত জনতার পথ অবরোধ


 

রাস্তার অবস্থা বেহাল, পিকআপ ভ্যানের ধাক্কায় আহত তিন শিশু, উত্তেজিত জনতার পথ অবরোধ


🟣 কাজল মিত্র, বারাবনি


➡️ পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোমহানি বাজারের রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তার পাশ দিয়ে পানীয় জলের পাইপ লাইনের কানেকশন নিয়ে যাওয়ার ফলে রাস্তা কাঁটা হয়। যার ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। প্রায় দিন এই রাস্তার উপর দুর্ঘটনা ঘটে থাকে। শুক্রবার সকালে বাজারের রাস্তায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হয় তিন শিশু। এই দুর্ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জনতা। ক্ষুব্ধ জনতা চুরুলিয়া হয়ে দোমহানি পানুডিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। 


রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে বারাবনি থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা অবরোধ তুলতে রাজি হয় না। অবশেষে দোমহানি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সন্তোষ সিং এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের আশ্বাস দেওয়া হয় আহত শিশুদের চিকিৎসা সহ কয়েক দিনের মধ্যে বাজারের রাস্তার মেরামত করা হবে। তাছাড়া বর্ষাকাল পার হলে পূর্ত দপ্তরের দ্বারা পূনরায় রাস্তার নির্মাণ করা হবে। এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এদিনের অবরোধ প্রায় দুই ঘন্টা চলে। স্থানীয়দের অভিযোগ রাস্তার অবস্থা খারাপ থাকায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটে থাকে। বহুবার গ্রাম পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু লাভ হয়নি।এইবার যদি রাস্তার নির্মাণ না করা হয় তবে বড় আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে স্থানীয় মানুষজন।