Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদে বিজেপি'র অবস্থান বিক্ষোভ


 

ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদে বিজেপি'র অবস্থান বিক্ষোভ 



কাজল মিত্র, আসানসোল : বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিম বর্ধমানে আসানসোল জেলা কর্মীদের নিয়ে রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি'র রাজ্য নেতা সায়ন্তন বসু, কুলটি বিধায়ক অজয় পোদ্দার সহ জিতেন্দ্র তিওয়ারি, জেলা বিজেপি সভাপতি শিবরাম বর্মন, বিজেপি জেলা যুবনেতা অরিজিৎ রায় এবং আরো অনেকে। এদিন এই অবস্থান বিক্ষোভ এর পাশাপাশি মহাকুমা দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেয় বিজেপি নেতৃত্ব।আসানসোল রবীন্দ্রভবনের নিকট প্রায় কয়েক ঘণ্টা অবস্থান বিক্ষোভ চলে বিজেপি কর্মী-সমর্থকদের। এই অবস্থান বিক্ষোভ বক্তব্য রাখতে গিয়ে বিজেপি'র রাজ্য নেতা সায়ন্তন বসু সরাসরি রাজ্য সরকারকে একহাত নিলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিভিক মুখ্যমন্ত্রী বলে কঠাক্ষ করলেন। তিনি বলেন, ভ্যাকসিন প্রদান করা হলেও ভ্যাকসিন এর সার্টিফিকেট আসছে না ফলে কি ভ্যাকসিন দিচ্ছে তা তদন্ত করা হোক। যেভাবে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে তাতে ত্রিপল চুরি চাল চুরির সাথে সাথে এখন ভ্যাকসিন চুরিতেও নাম জড়াচ্ছে এই তৃণমূলের সরকারের।