Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আবহে রক্তদান শিবির


 

করোনা আবহে রক্তদান শিবির


অতনু হাজরা, জামালপুর : গোটা দেশে প্রায় দেড় বছর ধরে চলছে করোনার প্রকোপ। এই পরিস্থিতিতে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে চলছে রক্ত সংকট।সেই রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো জামালপুরের জোতশ্রীরাম এ্যাথলেটিক ও রিক্রিয়েশন ক্লাব। রবিবার তারা তাদের ক্লাব প্রাঙ্গনে একটি রক্ত দান শিবিরের আয়োজন করে। এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহঃ আসরাফউদ্দিন, জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভুতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল সহ এলাকার গুণীজনেরা। 


মোট ৫০ জন রক্তদাতা আজকের এই শিবিরে রক্তদান করেন।সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমানের রশ্মি ব্লাড ব্যাঙ্কে। ক্লাবের পক্ষ থেকে মৃন্ময় সরকার জানান কোভিড পরিস্থিতিতে যেভাবে রক্ত সংকট চলছে তা মেটাতেই ক্লাবের এই ছোট্ট প্রয়াস। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে ব্যাগ ও একটি করে মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়।