Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুবতীর আধপোড়া নগ্ন মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য


 

যুবতীর আধপোড়া নগ্ন মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অজ্ঞাত পরিচয় এক যুবতীর আধপোড়া নগ্ন মৃতদেহ উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। আজ সকালে বর্ধমানের কাঞ্চননগর এলাকার মালিপাড়া দামোদরের ধারে আধপোড়া নগ্ন দেহটি স্থানীয় মানুষজনের নজরে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই কৌতুহলী মানুষ ভিড় জমায়। স্থানীয় জনমানসে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সৌভিক পাত্র, এসডিপিও(সাউথ) আমিনুল ইসলাম খান, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী।


প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, যুবতীর পরিচয় এখনো জানা যায়নি। খুন করে তথ্য লোপাট করার জন্যই পুড়িয়ে দেবার চেষ্টা করেছিল বলে অনুমান করা হচ্ছে। তবে কে বা কারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধর্ষণের পর খুন করে দেহ পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল কিনা সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।