Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উৎসবের আমেজে রক্তদান Blood Donation


 

উৎসবের আমেজে রক্তদান


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'রক্তধারা' কর্মসূচিতে অন্যদের উৎসাহিত করতে রক্ত দিলেন পুলিশ আধিকারিক বিশ্বনাথ পাইন, সমাজসেবী আব্দুল লালন, অরূপ মিদ্দ্যা, গুসকরার পুর-প্রশাসক কুশল মুখোপাধ্যায়। বিশ্ব রক্তদান দিবসে রক্তদান শিবিরে এসেছিলেন অতিথি হিসেবে। কিন্তু সামগ্রিক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে অতিথিরাও হয়ে গেলেন রক্তদাতা। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে এমনই ঘটনার স্বাক্ষী থাকলো গুসকরা শহর।


এদিন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার গুসকরায় আয়োজিত হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা 'বর্ধমান ওয়েভ।' রক্তসংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক। পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে সকল রক্তদাতা ও অতিথিদের গাছের চারা উপহার দেওয়া হয়। 


বিশ্ব রক্তদাতা দিবসে গুসকরায় একটি লজে আয়োজিত রক্তদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার সহ আউশগ্রাম থানার আই সি সুব্রত ঘোষ, গুসকরা পুরসভার প্রশাসক কুশল মুখোপাধ্যায়, ছোড়া ফাড়ি ও গুসকরা ফাড়ির বিট অফিসার, গুসকরার ট্রাফিক ওসি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সেখ আব্দুল লালন, সালেক সেখ (টগর), চিত্তরঞ্জন গুঁই ও দুই বিশিষ্ট চিকিৎসক সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী, সম্পাদক অনির্বাণ হাজরা সহ অন্যান্য সদস্যরা।কোভিড সংক্রমণের সময়ের চিকিৎসা পরিষেবায় বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় গুসকরার চিকিৎসক শ্যামল দাসকে। আউশগ্রামের সদস্যদের প্রয়াস ও আন্তরিকতায় এবং অতিথিদের রক্তদানে শিবির উৎসবের রূপ পায়।