Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্কুল পড়ুয়া খুঁদে বিজ্ঞানী দেবর্ষি-কে সম্বর্ধনা


 

স্কুল পড়ুয়া খুঁদে বিজ্ঞানী দেবর্ষি-কে সম্বর্ধনা



  অতনু হাজরা, জামালপুর : দুদিন আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের স্কুল পড়ুয়া খুঁদে বিজ্ঞানীর আবিষ্কার প্রকাশ পায়। আর তার পরেই জামালপুরের বেত্রাগড় গ্রামের খুদে বিজ্ঞানী দেবর্ষি দে -কে নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়ে।সে একটি ইউনিভার্সাল এয়ার সাপলায়ার মাস্ক আবিষ্কার করেছে। সোমবার সেই দেবর্ষিকে সম্বর্ধনা দিলো তার নিজের পঞ্চায়েত, জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল তাকে নিজের অফিসে সম্বর্ধনা জানান। তিনি বলেন দেবর্ষির এই আবিষ্কারের স্বীকৃতির জন্য তিনি সর্বতোভাবে চেষ্টা করবেন। এই সম্বর্ধনা পেয়ে খুব খুশি দেবর্ষি। সে উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।