Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সুন্দরবন অঞ্চলে ত্রাণ কার্যে লায়ন্স ক্লাব


 

সুন্দরবন অঞ্চলে ত্রাণ কার্যে লায়ন্স ক্লাব



অতনু হাজরা : সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রান নিয়ে পৌঁছালো আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব। বিভিন্ন সমাজসেবা মূলক কাজ সারা বছরই করে যায় জামালপুর লায়ন্স ক্লাব। সদ্য পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ। লণ্ডভন্ড হয়ে গেছে সুন্দরবন এলাকা। ওই সমস্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেখানে ত্রাণ নিয়ে পৌঁছালো জামালপুর লায়ন্স ক্লাব। আজ ক্লাবের নিজস্ব বাসে করে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় পাথরপ্রতিমা ব্লকের শিবুয়া নদীর তীরে পশ্চিম সুন্দরবন ও ১২ বিঘা গ্রামে। এবিষয়ে তাঁদের সাহায্য করে সুন্দরবন সোশ্যাল ডেভলপমেন্ট সেন্টার।




 সেখানে গিয়ে মানুষের হাতে তুলে দেয় চাল, আলু, বিস্কুট, মুড়ি, লবন, ফেসমাস্ক, স্যানিটারি ন্যাপকিন। ক্লাবের কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, তাঁদের কর্মকান্ডে তাঁদের সাহায্য করেছেন প্রেরণা গোষ্ঠী সহ অন্যান্য অনেকেই। তিনি সাহায্যকারী সকলকে ধন্যবাদ জানান। সারাদিন মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়ে বিকালের দিকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন।