Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ


 

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ


কাজল মিত্র, চিত্তরঞ্জন : পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জন মেন্স কংগ্রেসের উদ্যোগে এলাকার পেট্রোল পাম্পের কাছে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ আন্দোলনে সামিল হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন সারা রাজ্য ব্যাপী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যে জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর কুশপুত্তলিকা পুড়িয়ে আবার কোথাও রাস্তার সামনে বিক্ষোভ করে। 



চিত্তরঞ্জন মেন্স কংগ্রেসের ইন্দ্রজিৎ সিং বলেন, দিনের পর দিন পেট্রল ও ডিজেলের দাম বেড়েই চলেছে অথচ কেন্দ্র সরকার কিছুই ব্যবস্থা নিচ্ছে না। একদিকে করোনা মহামারীর ফলে মানুষ বেকার সমস্যায় ভুগছে এবং না খেতে পেয়ে মারা যাওয়ার অবস্থায়। এদিকে পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দামের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। অথচ কেন্দ্রের সরকারের কোনো হেলদোল নেই। অতিমারি পরিস্থিতিতে মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছেন। তাই এদিন সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের নেতৃত্বে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। চিত্তরঞ্জন শহরেও এই বিক্ষোভ কর্মসূচি চলে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনএফআইআর এর নেপাল চক্রবর্তী, সঞ্জীব শাহী, পিন্টু পান্ডে, সত্যানারায়ন মন্ডল অন্যান্যরা।