Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাঁচ লক্ষ টাকা জেতার সুযোগ


 

পাঁচ লক্ষ টাকা জেতার সুযোগ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের নাগরিক হলেই পাঁচ লক্ষ টাকা জেতার সুযোগ আপনার সামনে। কোনো গল্প কথা নয়। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য একটি প্রতিযোগিতার পরিকল্পনা করা হয়েছে। হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড, ইনভেস্ট ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া এবং Agnii - র সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। 'গ্র্যান্ড ওয়াটার সেভিং চ্যালেঞ্জ' নামে এই কনটেস্টের বিষয় হল ভারতীয় টয়লেট। স্কোয়াট ল্যাটরিনের জন্য ফ্লাশ সিস্টেম ডিজাইন করতে হবে। স্বচ্ছতা ও হাইজিনের পাশাপাশি জল সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। সবথেকে কম পরিমাণ জল ব্যবহার করেও কি ভাবে ফ্লাশের মাধ্যমে টয়লেট পরিষ্কার রাখা যায়।




 আসলে জল সংকটের বিষয়টি মাথায় রেখেই এই প্রতিযোগিতার ভাবনা বলে জানা গেছে। আগামী ২৫ জুন ২০২১ তারিখের মধ্যে মডেল ডিজাইন জমা করতে হবে। এই প্রতিযোগিতায় সেরা ডিজাইন যার হবে সেই ব্যক্তি বা টিম পাবে পাঁচ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার আড়াই লক্ষ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্লিক করতে হবে নিচের লিঙ্কে https://www.startupindia.gov.in/content/sih/en/ams-application/challenge.html?applicationId=6050cc03e4b03f92cbc8c95e

এই লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করে স্টার্টআপ ইন্ডিয়া হাব-এ জমা দিতে হবে।