Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসন্ন বাজেট অধিবেশনেই বিধান পরিষদ গঠন


 

আসন্ন বাজেট অধিবেশনেই বিধান পরিষদ গঠন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ বিধান পরিষদ গঠনে রাজ্য সরকার বিশেষ ভাবে সচেষ্ট। আগামী ৬ জুলাই বিধানসভার বাজেট অধিবেশনে বিধান পরিষদ গঠন সম্পর্কিত অ্যাডহক কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হতে চলেছে। সোমবার সর্বদলীয় বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ২০১১ সালে বিধানসভায় রাজ্যে বিধান পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। এই বিষয়ে একটি অ্যাডহক কমিটিও গঠন করা হয়েছিল। সেই কমিটির সদস্যদের রিপোর্টের ভিত্তিতেই এবারের বিধানসভা অধিবেশনে আলোচনা হবে।

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সেই অধিবেশনে বিধান পরিষদ গঠনের বিষয়ে আলোচনা হতে চলেছে। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে ২ জুলাই এবারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ৭ জুলাই বাজেট পেশ হবে। ৮ জুলাই বিধান পরিষদ গঠনে সিদ্ধান্ত গ্রহন। তার আগে সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল।

শাসক দলের বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, সন্ধ্যারাণী টুডু ও নির্মল ঘোষ।

অন্যদিকে বিজেপির বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ টিগ্গা, সুদীপ মুখার্জি, মিহির গোস্বামী, অম্বিকা রায়, বিমান ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় এলেও বৈঠকে অনুপস্থিত ছিলেন।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিধানসভার রীতিনীতি মেনেই সকল সদ্স্য সুষ্ঠু ভাবে অধিবেশন পরিচালনায় যাতে অংশ নেন সেই বার্তাই আজকের বৈঠক থেকে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।