Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৩৭ বোতল অবৈধ মদ উদ্ধারে গ্রেপ্তার অভিযুক্ত


 

২৩৭ বোতল অবৈধ মদ উদ্ধারে গ্রেপ্তার অভিযুক্ত


কাজল মিত্র, কাঁকসা : দেশী ও বিদেশী ২৩৭ টি অবৈধ মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর এলাকার ঘটনা। গোপন সূত্রে পুলিশ খবর পায় কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর উত্তর পাড়ার একটি বাড়িতে প্রচুর দেশী-বিদেশী মদ মজুত রয়েছে। এরপর  কাঁকসা থানার পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে অতর্কিতে অভিযান চালায়। পুলিশ আসার আঁচ পেয়েই অভিযুক্ত দীপঙ্কর ভৌমিক বাড়ি ছেড়ে পালায়। তবে পুলিশ ও আবগারি দপ্তরের অভিযানে উদ্ধার হয় দেশী ও বিদেশী ২৩৭ বোতল বোতল অবৈধ মদ। এরপর সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দীপঙ্কর ভৌমিক কে গোপালপুর এর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।