Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাত কাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার



 

হাত কাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার


কাজল মিত্র, জামুড়িয়া : হাত কাটা ও রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার কুনুস্তোড়িয়া জঙ্গল এলাকার ঘটনা। হাত কাটা অবস্থায় উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যায় আহত ব্যক্তির নাম দিলীপ বাউরী (৪৫)। তপসি গ্রামের অর্জুনা পাড়ার বাসিন্দা। তপসি রেলগেট থেকে সোনাচূড়া যাওয়ার পথে কুনুস্তোড়িয়া জঙ্গলের পাশে থেকে অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।


 স্থানীয় বাসিন্দা রাজু মুখার্জী জানান পথচলিত মানুষের কাছে খবর পেয়ে তারা সেখানে যান। তারা দেখেন আহত দিলীপ বাউরীর একটি হাত কাটা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দিলীপ বাউরী কে উদ্ধার করে আসানসোল জেলা হসপিটাল চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।