Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরকারি নির্দেশ অমান্য করায় চার মিষ্টির দোকানের মালিক আটক


 

সরকারি নির্দেশ অমান্য করায় চার মিষ্টির দোকানের মালিক আটক


কাজল মিত্র, সালানপুর : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই রাজ্যে লকডাউনের ধাঁচে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিয়মে বলা হয়েছে মিষ্টি দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু এই অতিমারি পরিস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ানপুর বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে সামডি রোড পারাপার করা মুশকিল। তাছাড়া বহু দোকান রয়েছে যাদের দোকান খোলার সময় সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত। অথচ অনেকেই নিয়ম না মেনে দোকান দশটার পরেও খুলে রাখছে। অন্যদিকে আবার মিষ্টির ও কাপড়ের দোকানের সময় বেঁধে দেওয়া হয়েছিল তাদের দোকান খোলার সময় ছিল মিষ্টি দোকানের ক্ষেত্রে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা ও কাপড় দোকানগুলো দুপুর ১২ টা থেকে তিনটে। কিন্তু সেই সব দোকান গুলোও সরকারী নিয়মের তোয়াক্কা না করে প্রসাশনের সামনে সকাল থেকেই দোকান খুলে রাখছে। পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকবার তাদের সরকারি বিধিনিষেধ মেনে দোকান খুলে রাখার জন্য অনুরােধ জানানাে হয়েছিল। কিন্তু সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দোকানগুলি অতিরিক্ত সময় খুলে রাখছিল।




 যারফলে বুধবার পুলিশ প্রশাসন কঠোর ভাবে একপ্রকার বাধ্য হয়েই রূপনারায়ানপুর বাজারে অভিযান চালিয়ে ডাবর মােড় চত্বরের চারটি মিষ্টির দোকানের মালিকদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে সালানপুর থানায় মহামারি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া এক কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে একই অভিযোগের ভিক্তিতে। 

এদিন অভিযান চালানোর পাশাপাশি সমগ্র বাজার এলাকায় পুলিশ দোকানপাট ঠিক সময়ে খােলা ও বন্ধের বিষয়টি যাতে সঠিক ভাবে মেনে চলে সেই নির্দেশও দেয়।