Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


 

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : দুই নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ওষুধ ভর্তি ম্যাটাডোর ভ্যান ও ট্যাঙ্কারের সংঘর্ষ। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।




রবিবার সকালে ঝাড়খন্ডের দিকে যাওয়া একটি ম্যাটাডোর ভ্যান আসানসোলের কাল্লা মোড়ের কাছে পথ চলতি দুই ব্যাক্তিকে ধাক্কা মেরে উলটো দিক থেকে আসা ট্যাঙ্কারে ধাক্কা মারে। এক মাছ বিক্রেতার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ম্যাটাডোরের চালকও জীবন্ত দগ্ধ হয়ে যান গাড়ির ভিতরেই। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে।