Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হুল দিবস পালনে আদিবাসী বীর শহীদদের স্মরণ


 

হুল দিবস পালনে আদিবাসী বীর শহীদদের স্মরণ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে হুল দিবস। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম পাল্লা আদিবাসী পাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 'হুল মাহা' দিবস। 

সিধু, কানহু, চাঁদ, ভৈরব, ফুলো, ঝানু' সহ সাঁওতাল বিদ্রোহের আত্ম বলিদান দেওয়া সমস্ত বীর শহীদ দের স্মরন দিবস হলো 'হুল দিবস'। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর সিধু-কানহু'র প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি অন্যান্য শহীদদের উদ্দেশ্যেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম পাল্লা আদিবাসী মারাঙ বুরু ক্লাবের সম্পাদক তাপস সোরেন, গ্রামের মোড়ল শিবন হাঁসদা সহ অন্যান্যরা।