Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভ্যাকসিনের দাবিতে স্মারকলিপি


 

ভ্যাকসিনের দাবিতে স্মারকলিপি

 

কাজল মিত্র, আসানসোল : ভ্যাকসিনের দাবিতে ডেপুটেশন দিল কংগ্রেস। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আসানসোল জেলা শাসক বিভূ গোয়েলের কাছে সকল মানুষকে ভ্যাকসিন দেওয়ার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সভাপতি দেবেশ মজুমদার বলেন, যে কেন্দ্র ও রাজ্য সরকার করোনার মহামারী সম্পর্কে নিরপেক্ষ মনোভাব গ্রহণ করছে।জেলায় কোভিড হাসপাতালের অভাব রয়েছে। বেসরকারী হাসপাতালগুলি রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। একই সঙ্গে তিনি বলেন যে বেসরকারি হাসপাতালগুলি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথীর কার্ড এবং মেডিকেল কার্ডকে মান্যতা দিচ্ছেনা। সাধারণ মানুষ হাসপাতালে গেলে তাদের সাথে হাসপাতাল কতৃপক্ষ ঝামেলা করছে। বার্নপুরে একটি জাম্বো কোভিড কেয়ার হাসপাতাল সেল আইএসপি তৈরি করে এবং রাজ্য সরকারের কাছে হস্তান্তর করেছিল। তবে হাসপাতালে ভর্তি চার্জ প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা হওয়ায় কেউ ভর্তি হচ্ছে না। একই সঙ্গে ভ্যাকসিনের দুর্নীতির সম্পর্কে বলেন, শাসকদল কেবল তার পরিবারের লোকেদের এই ভ্যাকসিন দিচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। সুতরাং জেলা করোনামুক্ত করতে হলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে কোভিড ভ্যাকসিন নিতে হবে। 


 বেসরকারী হাসপাতালে বিভিন্ন দুর্নীতি দমন করার জন্য মনিটরিং কমিটি গঠন করতে হবে। শেষ পর্যন্ত, তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, জেলার কংগ্রেস অফিস গুলি এখন তৃণমূলের দখলে। আসানসোলের রাহা লেন মোড়ে যে কংগ্রেস কার্যালয়টি ছিল সেটি সয়ং মন্ত্রী নিজেই দখল করেছেন। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করা হলেও আজ অবধি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন এই স্বারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এস এম মোস্তফা, প্রশান্ত পান্ডে, প্রেম সিং, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।