Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৪৫০০ স্কুলপড়ুয়ার জন্য ব্যাগ ও জুতো প্রদান


 

৪৫০০ স্কুলপড়ুয়ার জন্য ব্যাগ ও জুতো প্রদান


অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে স্কুল পড়ুয়াদের ব্যাগ ও জুতো প্রদান অনুষ্ঠান করলো জামালপুর এস আই অফিস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এস আই অনিন্দিতা সাহা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, আত্মা কমিটির চেয়ারম্যান ড: প্রতাপ রক্ষিত সহ জামালপুর চক্রের প্রাইমারি স্কুলের শিক্ষকরা। 


আজ তিনটি অঞ্চলের চকদিঘি, জোতশ্রীরাম ও পাড়াতল -২ অঞ্চলের ৪৮ টি স্কুলের প্রায় ৪৫০০ ছাত্র ছাত্রীদের জন্য এই ব্যাগ ও জুতো তুলে দেওয়া হয়।বিধায়ক অলকবাবু বলেন, এইভাবেই রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মেহেমুদ খান বলেন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তাই শিক্ষকদের একটু দায়িত্ব নিতে হবে ছাত্র ছাত্রীদের জন্য। এই কোভিড পরিস্থিতিতে তিনি শিক্ষকদের একটি রক্ত দান শিবির করার আহ্বান জানান।