Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবন এলাকার মানুষের পাশে "যুবশ্রী" সংগঠন


 

ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবন এলাকার মানুষের পাশে "যুবশ্রী" সংগঠন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'যশ' ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রান সামগ্রী পৌঁছে দিল "পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্ম প্রার্থী সমিতি"। ২০ জুন যুবশ্রী সংগঠনের বিশেষ উদ্যোগে "যশ" ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ সুন্দরবন সংলগ্ন এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। সমিতি'র পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী থানার অন্তর্গত দেউলবাড়ী-দেবীপুর গ্রাম পঞ্চায়েতে চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী সহ প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি, যুগ্ম সম্পাদক চন্দ্রকান্ত কুইল্যা ও নিতাই বসাক, রাজ্য কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক প্রণয় সাহা সহ অন্যান্যরা।


 "পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্ম প্রার্থী সমিতি" নেতৃত্ব বলেন, যুবশ্রী সংগঠনের অন্তর্গত শিক্ষিত বেকার যুব সমাজ তাদের জীবনের অসহনীয় জ্বালা-যন্ত্রণা কে দূরে সরিয়ে রেখেই দুস্থ অসহায় মানুষদের বিপদে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। যুবশ্রীরা যেমন চাকরির দাবিতে বারংবার রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছে, ঠিক তেমনই নিঃস্বার্থভাবে নিজেদের সাধ্য অনুযায়ী অর্থ প্রদান করে ঝড়-দুর্যোগ বিধ্বস্ত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। এছাড়া যুবশ্রী সংগঠন আগামী দিনেও এই রকম সমাজকল্যাণমূলক কাজে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেবে।