Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করে ১৫ জুলাই পর্যন্ত বহাল


 

করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করে ১৫ জুলাই পর্যন্ত বহাল



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যে করোনা বিধি-নিষেধ কিছুটা শিথিল করে আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোমবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে সরকারি এবং বেসরকারি বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে হবে। এছাড়া অটোরিকশা এবং ইকো রিকশাও ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। 

বেসরকারি সংস্থার অফিস সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে। তবে উপস্থিতির হার ৫০ শতাংশের মধ্যেই রাখতে হবে। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সবজি বাজার, মাছের বাজার খোলা থাকবে। অন্যান্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ৫০ শতাংশ অনুশীলনকারী নিয়ে খোলা যাবে জিম। সেলুন এবং পার্লার খোলা রাখা যাবে সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। তবে গ্রাহক ঢুকতে পারবে মাত্র ৫০ শতাংশই। 

বিয়ে বাড়িতে ৫০ জন অতিথি নিয়ে অনুষ্ঠান করা যাবে। অন্যান্য ক্ষেত্রে আগের মতোই বিধি-নিষেধ বলবৎ থাকবে। এছাড়া রাত ন'টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ বহাল থাকবে।