Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ


 

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ 


কাজল মিত্র, দুর্গাপুর : একদিকে করোনার গ্রাস অন্যদিকে করোনা অতিমারি পরিস্থিতিতে বহু মানুষ কর্মহীন। তার উপর দৈনন্দিন জীবনে দ্রব্যমূল সহ পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ।অথচ কেন্দ্রীয় সরকারের কোন ভ্রূক্ষেপ নেই।সাধারণ মানুষ কিভাবে জীবন যাপন করছে খোঁজ খবর রাখার তোয়াক্কা করে না। এইসব কথা ভেবেই আজ প্রবল বর্ষনের মধ্যেও দুর্গাপুর সগড়ভাঙ্গা পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিএমের নেতা কর্মীরা।


সিপিআইএম নেতৃত্ব বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত ২১ বার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কারখানার যন্ত্রাংশের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ওষুধ সহ অন্যান্য সামগ্রীতে কালোবাজারি শুরু হয়েছে। করোনা রোগে ব্যবহৃত সমস্ত চিকিৎসার সামগ্রীতে জি এস টি বসিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে এই মোদি সরকার। একদিকে মোদী সরকার বলছে মানুষের স্বার্থে কাজ করছে মানুষের বিকাশের কথা বলছে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের উপর একটা সিগাপি সৃষ্টি করে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাছাড়া ভ্যাকসিন নিয়ে যে কালোবাজারি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সকলকে বিনামূল্যে দু'দফায় সুষ্ঠু ভাবে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে আজ সারা দেশ সহ দুর্গাপুরেও এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির আহ্বানে আগামী ৩০ জুন পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন চলবে। বৃহস্পতিবার দুর্গাপুরে করোনা বিধি মেনে প্রায় ৩০ মিনিট ধরে এই প্রতীকী বিক্ষোভ চলে।