Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সন্দেহ ব্রাহ্মণ বৃদ্ধ'র মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলমান যুবক


 

করোনা সন্দেহ ব্রাহ্মণ বৃদ্ধ'র মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলমান যুবক


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বেরুগ্রাম অঞ্চলের শম্ভুপুর গ্রামের বাসিন্দা আনন্দমোহন চক্রবর্তী(৯০) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা সাথে সাথেই বর্ধমানে নিয়ে যাবার পথে মৃত্যু হয়। তাঁকে নিয়ে বাড়ি ফেরার পরই শুরু হয় সমস্যা। কারণ কিছু দিন আগেই ওই গ্রামেই দুজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। সেই আতঙ্কেই বৃদ্ধ আনন্দমোহন বাবুরও করোনা হতে পারে সন্দেহে তাঁর সৎকার্যে এগিয়ে এলেন না গ্রামবাসীরা। তাই মৃতদেহ শশ্মানে নিয়ে যেতে সমস্যায় পড়েন আনন্দমোহন বাবুর পুত্র উজ্জ্বল চক্রবর্তী ও তাঁর স্ত্রী। এই অবস্থায় উজ্জ্বলবাবু যোগাযোগ করেন এলাকার স্থানীয় তৃণমূল নেতা সাহাবুদ্দিন শেখ ওরফে দানির সাথে। সামগ্রিক বিষয়টি জেনে উদ্যোগী হন সাহাবুদ্দিন বাবু। তিনি নিজে উদ্যোগ নিয়ে কয়েকজন যুবককে সাথে নিয়ে কোভিড বিধি মেনে মৃতদেহ সৎকার করান। সাহাবুদ্দিন বাবুকে ধন্যবাদ জানান আনন্দমোহন বাবুর পরিবার। শুধু তাই নয় সমস্ত এলাকাতেই তাঁর এই কাজের চর্চা চলছে। সাহাবুদ্দিন বাবু বলেন কোনো মানুষ মারা গেলে করোনা সন্দেহে এই আচরণ মোটেই ঠিক নয়। মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। সাহাবুদ্দিন সেখ এর এই তৎপরতায় এলাকায় সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়েছে।