Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলা পরিষদ ও বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন


 

জেলা পরিষদ ও বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হল উল্লাস মোড়ে। এদিন প্রায় ২০০ চারা গাছ লাগানোর কর্মসূচীর উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া। এদিনের কর্মসূচিতে ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা বনাধিকারিক নিশা গোস্বামী, জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেণ্টর উজ্জ্বল প্রামাণিক সহ অন্যান্যরা।




জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, করোনা অতিমারি সারা বিশ্বকে চরম শিক্ষা দিয়েছে। অক্সিজেন সঙ্কটে মানব সভ্যতার কি অবস্থা হতে পারে। এর থেকেই শিক্ষা নিয়ে আরও বেশি করে গাছ লাগানোর প্রয়োজন দেখা দিয়েছে। একমাত্র গাছই পরিবেশ দূষণ থেকে মানব সভ্যতাকে বাঁচাতে পারে। তাই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে জেলা পরিষদের পক্ষ থেকে উল্লাস এলাকা সহ জেলায় মোট ৭০০ চারা গাছ লাগানো হয়েছে।