Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজ্ঞানমঞ্চ সম্বর্ধিত করলো দেবর্ষি-কে

 



 বিজ্ঞানমঞ্চ সম্বর্ধিত করলো দেবর্ষি-কে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বেত্রাগড় গ্রামের মাস্ক আবিষ্কার করা ক্ষুদে বিজ্ঞানী দেবর্ষিকে আজ তার বাড়িতে এসে সম্বর্ধনা জানালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব বর্ধমান জেলা শাখা ও জামালপুর ব্লক এস এফ আই ও ডি ওয়াই এফ আই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জেলা কমিটির সদস্য অমিত বিশ্বাস, শিক্ষক কৃষ্ণপদ সাঁতরা সহ অন্যান্যরা। এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে সন্দীপ সাঁতরা, নীলকমল পাল, দেবাশীষ হাওলাদার ও পীযুষ চক্রবর্তী দেবর্ষিকে সম্বর্ধিত করে।




তাঁরা সকলেই দেবর্ষি'র হাতে একটি মেমেন্টো, ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেন। সম্বর্ধনায় আপ্লুত দেবর্ষি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।